৫ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নে গতি, একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

6 hours ago
39


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট হতে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে ওই ইউনিয়নের কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এছাড়াও বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকার গফুরের মোড় থেকে পুটিমারী যাওয়ার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।

সড়ক তিনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া, রংপুরের বাস্তবায়নে সম্পন্ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান বলেন, “অনেকে বলেছিল এখানে জামায়াত মনোনীত প্রার্থী সংসদ সদস্য হয়েছে, এখানে উন্নয়ন হবে না। আমরা কাজের মাধ্যমে সেই ধারণার জবাব দিতে চাই।”

এসময় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, “গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়নই আমাদের অগ্রাধিকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মানুষের জীবনমান আরও সহজ হবে। আমি সকল ভেদাভেদ ভুলে এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করে যেতে চাই।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth