৬ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

বিরলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5 hours ago
17


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ভূমিহীন পরিবারের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া হোক এবং ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক সহকারী কমিশনার (ভূমি) ও বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। প্রধান বক্তা হিসেবে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বক্তব্য রাখেন। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আজাহার আলী এর সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মুসলিম হক, সাধারণ সদস্য বেলাল হোসেন, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান লুৎফর রহমান, বালাডাঙ্গী জনসংগঠনের নেতা মহবুর রহমান, দারইল জনসংগঠনের নেতা মকবুল হোসেন, রাজারামপুর জনসংগঠনের নেতা রামমোহন রায়, মাধববাটি জনসংগঠনের নেতা আলিমা বেগম বক্তব্য রাখেন। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ এর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth