১২ বৈশাখ, ১৪৩৩ - ২৫ এপ্রিল, ২০২৬ - 25 April, 2026

ফুলবাড়ীতে নারীর ঝুলন্ত মরদহ উদ্ধার

3 hours ago
40


আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ছয়ফুল বেগম (৫৫) উপজেলার নাওডাঙ্গা এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান। দুই সন্তানের জননী ছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন। অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তার স্বজনরা।

নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য সন্তোষ আলী বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth