১৬ বৈশাখ, ১৪৩৩ - ২৯ এপ্রিল, ২০২৬ - 29 April, 2026

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

2 hours ago
78


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় সড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি  সংঘর্ষে ৩ জন নিহত ও আহত ১১ জন।

এলাকাবাসী সুএে জানা যায় ভুরুঙ্গামারী থেকে  ছেঁড়েআসা কুড়িগামী পাথর বোঝাই ট্রাকটি ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকার সড়কে পৌছালে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ২ জন পুরুষ ও ১জন মেয়ে শিশু নিহত ও ১১ জন আহত হয়েছে।

আহতদের দ্রুত সময়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনসহ  উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে ও কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসার জন্য  পাঠানো হয়েছে ।

এবিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহতের উদ্ধার করছে। আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেছে। রাত ১১ টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth