১৬ বৈশাখ, ১৪৩৩ - ২৯ এপ্রিল, ২০২৬ - 29 April, 2026

নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

2 hours ago
18


নীলফামারী প্রতিনিধি:

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করেছে নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ  উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) জেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ স্লোগানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।এছাড়া বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, দীপ্তিমান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন এবং ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বক্তব্য দেন।

মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শব্দদূষণ রোধে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth