১৬ বৈশাখ, ১৪৩৩ - ২৯ এপ্রিল, ২০২৬ - 29 April, 2026

তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

2 hours ago
54


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূ নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে গ্রামের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতে নিহত ওই গৃহবধূও নাম সাহেরা বেগম (৪০)। তিনি উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজিবর হোসেনের স্ত্রী। খোঁজ নিয়ে জানাগেছে, এ দিন সকাল থেকেই মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যেই ওই গৃহবধূ দুপুরের রান্না করার জন্য বাড়ির পাশেই খড়ি সংগ্রহ করতে যায়। ইউপি সদস্য মনছুর পাঠোয়ারী জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাহিরে ওই গৃহবধু বের হওয়ায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মুত্যুর খবর শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth