কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী বিশাল সমাবেশ ও গণমিছিলে উৎসবমুখর জেলা শহর
কুড়িগ্রাম প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, "জামায়াত ক্ষমতায় আসলে দেশে নারীর অধিকার থাকবে না, বোনের অধিকার থাকবে না, মেয়েরা অফিস আদালতে কিংবা রাজনীতিতে কোন পদ পাবে না। জামায়াতের আমীরের প্রতি ইঙ্গিত করে বলেন, তার বক্তব্য শুনলে বোঝাযায় তাদের মনের ভিতর কি জিনিস লুকিয়ে আছে তা কেউ জানে না। কোন ভাবে একবার ক্ষমতায় আসলে হারে হারে টেরপাবেন জামায়াত কী জিনিস। "
তিনি আরো বলেন, "এসবের প্রতিবাদ হবে ধানের শীষে ভোট দেয়া। ধানের শীষ শুধু প্রতীক নয় একটা আবেগ। মাঠ ভরা ধান ক্ষেত দেখে যেমন কৃষকের মন ভরে যায় তেমনি এদেশের সর্বস্তরের জনগণের আবেগের প্রিয় প্রতীক ধানের শীষ। "
প্রধান অতিথি বলেন, “বর্তমান নির্বাচনী মাঠে ৯ জন প্রার্থীর মধ্যে সোহেল হোসনাইন কায়কোবাদ একজন পরীক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোহেল হোসনাইন কায়কোবাদের কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে ধানের শীষ মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ, সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বিশেষ অতিথি বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম। জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, আবুবকর সিদ্দিক, পিপি বজলুর রশিদ, মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও প্রবীণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম শহর।
মিছিলটি জেলা বিএনপি কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।