ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া অনুষ্ঠিত!
নীলফামারী প্রতিনিধি:
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে
সোমবার (৯ফেব্রুয়ারী)নীলফামারী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়।আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলাসহ জয়পুরহাট জেলার দূর্গম এলাকার কোন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টার করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে দায়িত্ব পালন করবেন তা দেখানো হয়।
মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো সদস্য অংশ নেন। এ সময় নীলফামারী স্টেডিয়ামের চারপাশে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ সেনাবাহিনীর এ মহড়া দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন এবং তাদের কাজের সফলতা কামনা করেন।
এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।