২০ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

উলিপুরে ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টৈ জরিমানা

1 hour ago
51


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম উলিপুরে অবস্থিত মেসার্স এনএমবি ব্রিকস নামে একটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকার গ্রামের মেসার্স এনএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটাটির অবকাঠামো স্কেভেটর দিয়ে ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক।এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। জেলা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ অভিযানে সহযোগিতা করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth