২০ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

রংপুরের এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা সরকারি সেবা ও কাজে জবাবদিহীতা স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গিকার

1 hour ago
11


নিজস্ব প্রতিবেদক:

হয়রানিমূক্তভাবেজবাবদিহীতার মাধ্যমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সরকারি সকল কাজ সম্পন্ন করা ও সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে অঙ্গিকার করেছেন সরকারি কর্মকর্তারা। আর সংসদ সদস্যরা অঙ্গিকার করলেন কোন ধরণের খবরদারি না করে সরকারী কর্মকর্তাদের আইনের মধ্যে থেকে কাজ করাতে উৎসাহিত করার।

গতকাল বুধবার ( ৪ মার্চ) দুপুরে রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে রংপুরের ছয়টি আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় উভয় পক্ষ এই অঙ্গিকার করেন। এসময় রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, ২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম, ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, ৪ আসনের এমপি আখতার হোসেন, ৫ আসনের এমপি গোলাম রব্বানী ও ৬ আসনের এমপি নুরুল আমীন বক্তব্য দেন। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আহসানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙখলা পরিস্থিতি, চলমান প্রকল্পের অগ্রগতি, রাস্তাঘাট সংস্কার, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নাগরিক সেবা সহজীকরণ নিয়ে আলোচনা হয়। শেষে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বরোপ করা হবে।

এসময় রংপুরের ছয়টি আসনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সেবার মানোন্নয়ন এবং কৃষিখাতে সহায়তা জোড়দারে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth