২৫ ফাল্গুন, ১৪৩২ - ০৯ মার্চ, ২০২৬ - 09 March, 2026

ফুলবাড়ীর নীলকমল নদের উপর ঝুঁকিপূর্ণ রেলিং বিহীন সেতু

20 hours ago
45


আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী (কুড়িগ্রাম):   

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়াছড়া কামালপুর-ফুলসাগর সড়কে সংযোগ সেতু রেলিং বিহীন ও সেতুর মধ্যখানে বিশাল আকারের গর্ত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে শতশত সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের। বিশেষ করে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা। পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনারও শিকার হয়েছেন। সেতুটি প্রায় ২৮ বছর পূর্বে উপজেলার আজের জোল নীলকমল নদের উপর ৬২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্ত নির্মাণ হওয়ায় পরে রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের দারপ্রান্তে এসে দাড়িয়েছে। ফলে দুপারের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার।

 স্থানীয় জালাল, সোহরাব, হানিফ, নবু হোসেন, মোন্নাফ ও আমজাদ হোসেন জানান,  ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলসাগর লেক সংলগ্ন আজির জোল সড়কে নীলকমল নদের উপর ১৯ লাখ টাকা ব্যয়ে ১৯৯৮ সালে একটি সেতুটি নিমার্ণ করা হয়। সেতুটি নিমার্ণ করার পর দু’পারের মানুষজনের জীবনমান পাল্টিয়ে যায়। অবহেলিত সেসময়কার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মানুষের চলাফেরায় এক নবদিগন্তের সৃষ্টিসহ মূল ভূ-খন্ড বাংলাদেশের সঙ্গে শুরু হয় নতুন একপথ চলা। সহজ যোগাযোগ সৃষ্টি হয় উপজেলা ও জেলা শহরে। বর্তমানে সেতুটির অবস্থা বেহাল। রেলিং নেই দুপাশে। মাঝে নেই পাঠাতন। বিশাল আকারের হয়েছে গর্ত হয়েছে।  কষ্ট করে চলাচল করছেন সাধারণ মানুষ, শিক্ষার্থীরাসহ ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা। চলছে না যানবাহন। প্রায় ৪/৫ কিলোমিটার ঘুড়ে মালামাল নিয়ে আসতে হচ্ছে ব্যবসায়ীদের। তারপরেও সংস্কার বা নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্থানীয়দের অভিযোগ সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার পরেও কেউ ব্যবস্থা নেয়নি।

ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেনীর শিক্ষার্থী ফাতেমা খাতুন জানায়, বাইসাইকেল করে আগে স্কুলে যাওয়া আসা হতো। এখন সেতুর মাঝে পাঠাতন ও রেলিং না থাকাসহ সেতুর মধ্যখানে গর্ত হওয়ায় ভয়ে পারাপার হচ্ছে না। আমদেক অনেক দুর ঘুরে স্কুলে যেতে হচ্ছে ।

স্থানীয় হয়রত, রাসেল ও মন্টু মিয়া জানান,  নদীটি ছোট আকারের হলেও বর্ষার সময় পানিতে ভরে থাকে। প্রচুর স্রোত হয়। তখন শিশুদের হাত ধরে পারাপার করতে হয়। এতে দুর্ঘটনাও ঘটেছে অনেকবার।

ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ-হারুন জানান, ফুলসাগর সংলগ্ন নীলকমল নদীর উপর আজির জোল সেতুটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। এখন সেটির অবস্থা খুবই খারাপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা উচিৎ।

উপজেলা প্রকৌশলী মামুনুর রশীদ জানান,  নীলকমল নদের উপর (আজির জোল ) ঝুঁকিপূর্ণ রেলিং বিহীন সেতুটি স্ংস্কার করা প্রয়োজন। এটি অনেক আগে নির্মাণ করায় এ অবস্থা সুষ্টি হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth