২৫ ফাল্গুন, ১৪৩২ - ০৯ মার্চ, ২০২৬ - 09 March, 2026

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাংচুর

21 hours ago
34


পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের পানি সেচ নিয়ে দোকান ঘর এবং বাড়ির গেইট ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে চতরা ইউনিয়নের শমসের পাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে।

জানা গেছে, শমসের পাড়া গ্রামের আজহার আলীর ছেলে আল-আমীন (৪০) এর সেচ পাম্প থেকে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম আবাদি জমিতে পানি সেচ দিতেন। তাদের মধ্যে মনমালিন্য হলে নজরুল ইসলাম অন্য মেশিন থেকে জমিতে পানি সেচ দেয়। এবিষয়টি নিয়ে মহিলাদের মধ্যে ঝগড়া-ঝাটি হলে আল-আমীন ঘটনার দিন হাতে লাঠি নিয়ে নজরুল ইসলামের বাড়ির গেইট এবং দোকান ঘর ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

নজরুল ইসলাম জানান, শনিবারে আমার বাড়ির লোকজন জমিতে আলু উঠাতে ব্যাস্ত থাকি। বাড়িতে পুরুষ মানুষ না থাকার কারনে আল-আমীন ঘটনাটি ঘটেছে। সে একাই দোকান ভাংচুর করে ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। আমি তার বিচার চাই।

চতরা ইউনিয়নের ইউপি সদস্য মতিউর রহমান বলেন, দোকান ঘর ভাংচুরের ঘটনা সঠিক এবং আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলেছি, নিজেদের মধ্যে দন্ড না রেখে আপোষ মিমাংসার করাই ভালো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth