২৫ ফাল্গুন, ১৪৩২ - ০৯ মার্চ, ২০২৬ - 09 March, 2026

সুন্দরগঞ্জে নারী দিবসের  আলোচনা ও পুরস্কার বিতরণ

20 hours ago
26


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি, আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার উপজেলা পরিষদ  হলরুমে নারী দিবসের আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর মো. একরামুল হক, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. হামিদুর রহমান, এবি পাটির উপজেলা আহবায়ক মো. তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক  মো. আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদ কামাল প্রমূখ।

পরে নারী দিবস উপলক্ষে বালিশ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একটি একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth