১৮ বৈশাখ, ১৪৩৩ - ০১ মে, ২০২৬ - 01 May, 2026

কুড়িগ্রামে মহান মে দিবস পালিত

57 minutes ago
8


আহসান হাবীব নীলু , কুড়িগ্রাম :

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্যগত সেফটি দিবস কুড়িগ্রামেও পালিত হয়েছে।

দিবসটি  উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে দশটায় কলেজ মোড়স্থ  স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদর সার্কেল মাসুদ রানা,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এরপর  সকাল সাড়ে ১১টায়  স্বাধীনতার বিজয়স্তম্ভের সামন থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে । এতে জেলা শ্রমিক সংগঠনের বিভিন্ন ব্যানারের নেতৃবৃন্দসহ প্রশাসনের  কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth