১৮ বৈশাখ, ১৪৩৩ - ০১ মে, ২০২৬ - 01 May, 2026

বিরলে পুকুর হতে পরিত্যাক্ত একটি কার্তুজ জাতীয় দ্রব্য উদ্ধার

54 minutes ago
9


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে পুকুর হতে পরিত্যাক্ত একটি কার্তুজ জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা (সিয়পুর) নামক স্থানে মৃত আব্দুল হক এর ছেলে মহসিন আলী এর পুকুর পাড় বাঁধার কাজ করার সময় লোহার একটি শক্ত দ্রব্য কোদালে লেগে সামান্য শব্দ হয়। এরপর পুরাতন লোহা মনে করে দ্রব্যটি তুলতেই কার্তুজ জাতীয় দ্রব্য দেখতে পায় প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান। এরপর আশপাশের লোকজন বস্তুটি একনজর দেখতে ভীড় শুরু করে। বস্তুটির দৈর্ঘ্য প্রায় ০৯.৬ ইঞ্চি ও বেড় প্রায় ০৬ ইঞ্চি বলে আনুমানিক ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে বিরল থানার এসআই আব্দুল হালিমসহ  সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি জানান, পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth