১৮ বৈশাখ, ১৪৩৩ - ০১ মে, ২০২৬ - 01 May, 2026

তারাগঞ্জে ড্রামে করে পাচারের সময় ৪৪৬ লিটার পেট্রোল জব্দ

1 hour ago
7


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় ৪৪৬ লিটার পেট্রোল আটক করেছে স্থানীয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ড্রামে (৪৪৬ লিটার) পেট্রোল জব্দ করেন। জব্দকৃত পেট্রোলের আনুমানিক মুল্যে ৫৭ হাজার টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় অটোরিকশা যোগে দুই ড্রামে করে ৪৪৬ লিটার পেট্রোল পাচার করার সময় এ জব্দের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারাগঞ্জ উপজেলা চত্বর-থানা রোড়ের শিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় একটি অটোরিকশা করে দুই ড্রামে পেট্রোল পাচারের করার জন্য দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় অটোরিকশায় তেলের ড্রাম দেখে স্থানীয়দের সন্দেহ হলে অটোরিকশা থামিয়ে ড্রাম দুটি ঝাঁকিয়ে দেখেন। এসময় ড্রাম ঝাঁকিয়ে স্থারীয়রা বুঝতে পারেন ড্রামের ভিতরে বিপুল পরিমান জ¦ালানী রয়েছে। এসময় অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ড্রাম দুটিতে প্রায় ৪০০ লিটার পেট্রোল রয়েছে। পেট্রোলগুলো পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নেয়া হচ্ছে। চালক আরো জানায়, কিশোরগঞ্জ উপজেলার সাজু মিয়া পার্বতীপুর থেকে ২৩৫ টাকা লিটার দরে পেট্রোল কিনে তা খোলা বাজারে বিক্রির নিয়ে যাচ্ছেন। খবর জানতে পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই ড্রাম পেট্রোল জব্দ করেন এবং জব্দকৃত পেট্রোল স্থানীয় সোনালী ফিলিং স্টেশনের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন জানান, অবৈধভাবে জ¦ালানী পরিবহন ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত পেট্রোল বিক্রয় করে সরকারি কোষাগারে জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় সোলালি ফিলিং স্টোশনের কতৃপক্ষেকে। এছাড়াও অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে পেট্রোলিয়াম আইন,২০২৬ অনুযায়ী ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth