পীরগঞ্জে টাঙ্গন নদীতে প্রশস্ত সেতু নির্মাণে মতবিনিময় সভা
পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাগুনী টাঙ্গন নদীতে আধুনিক ও প্রশস্ত সেতু নির্মাণে'র লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্পের আওতায় সাগুনী রাবারডেম এলাকায় এই সভা হয়।
এসময় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিনী শিরিন বানু, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ সমীক্ষা প্রকল্পের কনসালটেন্ট মিজানুর রহমান ও আব্দুস সাত্তার সামি, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ রায়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।
পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান, সাগুনি টাঙ্গন নদীর সেতুটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ, বড় ও ভারী যানবাহন চলাচল প্রায় অসম্ভব। বিশেষ করে সেতুটি সরু হওয়ায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পারাপার সময় বীড়ম্বনা পড়তে হয়। তারা দ্রুত একটি আধুনিক প্রশস্ত সেতু নির্মাণের জোর দাবি করেন।