ফুলবাড়ীতে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা
আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা/২০২৬ অনুষ্টিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্ত্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় এ মেলা অনুষ্টিত হয়। উদ্ধোধন করেন ইউএনও দিলারা আকতার। এসময় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক আসাদুজ্জামান আজাদ, মোঃ রফিকুল ইসলাম, এ্যাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুষ ছালাম প্রমুখ। এ মেলায় উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১১ টি প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক তথ্য সামগ্রী উপস্থাপন ও প্রদর্শন করা হয়।