২ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

কুড়িগ্রামে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

6 hours ago
25


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসাটির প্রধান ফটকে স্থানীয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা টাকার বিনিময়ে নিয়োগদান, জমিদাতা থেকে চাকুরি প্রত্যাশীদের সুযোগ এবং মাদ্রাসার জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অন্যন্যরা।

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে মাদ্রাসার কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদ্রাসার উন্নয়ন চাই।'

আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন,' আগামী ১৭ ই এপ্রিল গোপনে নিয়োগের পায়তারা চলছে। আমরা টাকার বিনিময়ে কোন নিয়োগ চাই না। এটা বন্ধ করে উন্মুক্ত ভাবে নিরপেক্ষ নিয়োগ চাই।

মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন,' আমাদের মাদ্রাসায় ক্লাস হয় না ঠিকমতো। প্রধান হুজুর আসেন না। মাদ্রাসার উন্নয়ন চাই।'

এবিষয়ে জানতে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারবো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth