৪ বৈশাখ, ১৪৩৩ - ১৮ এপ্রিল, ২০২৬ - 18 April, 2026

পীরগঞ্জে মহান এক ব্যাক্তি প্রতিবন্ধীদের কে গরু উপহার দিলেন

7 hours ago
19


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের একই পরিবারের ৩ সন্তান সময়মতো চিকিৎসা নিতে না পেয়ে  হঠাৎ করেই তারা  প্রতিবন্ধীর আকার ধারন করেছে। পরিবারে নেমে এসেছে অন্ধকার।

রংপুরের পীরগঞ্জ থেকে সারাক্ষণ রংপুর নামের একটি ফেইসবুক পেজে আমাদের প্রতিনিধি আজাদুল ইসলাম আজাদ  ৩ প্রতিবন্ধীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে মহান এক ব্যাক্তি একটি গরু উপহার দিয়ে তাদের পাশে দাঁড়ালেন।

পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মৃত মকবুল হোসেনের কন্যা তাসলিমা বেগম, বিপুল মিয়া এবং শিমুল মিয়া গত ৫ বছর থেকে প্রতিবন্ধীর আকার ধারন করতে থাকে। অসহায় পরিবারের লোকজন টাকার অভাবে চিকিৎসা নিতে না পেয়ে এখন তারা প্রতিবন্ধীর কাতারে সামিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মেয়ে তাসলিমা বেগম কে পলাশবাড়ী এলাকায় বিবাহ দেয়া হয় এবং তার সংসারে ২ টি সন্তান জন্মগ্রহণ করার পর থেকে সে প্রতিবন্ধীর আকার ধারন করে।

অপর দিকে বিপুল মিয়া এবং শিমুল মিয়া বিবাহের পর থেকে পরিবার নিয়ে ঢাকায় চাকুরী করেন। শিমুল মিয়ার সংসারেও ১ সন্তান জন্মগ্রহণ করে। চাকুরী করা অবস্থায় একই ভাবে তারাও প্রতিবন্ধীর আকার ধারন করে। এ অবস্থা দেখে তাদের স্ত্রী সংসার ফেলে বাবার বাড়িতে চলে যায়। বাবা বেচে নেই দেড় শতক জমির উপর তাদের বাড়ি ঘর মা রাবেয়া বেগম মানুষের বাড়ি বাড়ি কাজ করে সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেয়।

মা রাবেয়া বেগম জানান, আমরা গরিব মানুষ জায়গা জমিও নেই টাকা পয়সাও নেই। সময়মতো ছেলেদের চিকিৎসা করতে পারিনি। ১ ছেলে প্রতিবন্ধী ভাতা পায় সেই টাকা দিয়ে ৪ জনের সংসার কি ভাবে চলে। সাহায্য সহযোগিতা চাইতেও লজ্জা করে। ছেলেরা তাদের নিজের শরীরও সামলাতে পারে না। আমাদের কে যে মানুষটি গরু উপহার দিলেন আল্লাহ তাকে সুস্থ রাখুক আমরা এই দোয়া করি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth