৩ বৈশাখ, ১৪৩৩ - ১৭ এপ্রিল, ২০২৬ - 17 April, 2026

পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

6 hours ago
29


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সরদার। সহকারি শিক্ষক সুমন চন্দ্র মহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সহকারি প্রধান শিক্ষক মকছেদুন্নাহার মেরী, সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব মিয়া, শাহ মামুন অর রশিদ, মোছা: জোবাইদা বেগম, অভিভাবক সদস্য আনোয়ারুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী সুমাইয়া জান্নাত সৃষ্টি, ঐশ্বর্য্য, পুর্ণতাসহ অনেকে। এসময় জেনারেল শাখায় ৮৭ জন এবং ভোকেশনাল শাখায় ৩৬ জনসহ ১২৩ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক আব্দুল ওহাব মিয়া।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth