হিলিতে মেলা দেখানোর কথা বলে নিজের কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ, পিতাকে গ্রেফতার করেছে পুলিশ
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মেলা দেখানোর কথা বলে নিয়ে গিয়ে ১৩ বছর বয়সি নিজের কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে নুরুল হুদা নামের এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে হিলির খট্টামাধবপাড়াএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, পহেলা বৈশাখের দিন নুরুল হক তার দুই মেয়েকে বাইসাইকেলে করে মেলা দেখার জন্য নিয়ে যাচ্ছিল। পথি মধ্যে ছোট মেয়েকে সাইকেলের ওপর রেখে বড় মেয়েকে ভুট্টার খেতে নিয়ে যায়। এসময় সেখানে তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নুরুলহুদাকে মারধর করে বাড়ি পাঠিয়ে দেয়। পরবর্তীতে খবর পেয়ে তার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পায় পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নুরুলহুদা পলাতক ছিল। পরবর্তীতে গতকাল বুধবার তার স্ত্রী থানায় ধর্ষন চেষ্টার মামলা করলে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে তার মেয়েকে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।