১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

জলঢাকায় নকল ঔষুধ বিক্রি করতে এসে যুবক আটক, ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল

4 hours ago
24


মনিরুজ্জামান লেবু জলঢাকা:

নীলফামারীর জলঢাকায় ‘স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানী’র প্রতিনিধি পরিচয়ে নকল ঔষুধ বিক্রি করার দায়ে মৃনাল অধিকারী নামে একজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২ মার্চ) রাতে জলঢাকা পৌর শহরের থানা মোড়ের দক্ষিণ পার্শ্বে মেসার্স অনিন্দ্য ফার্মেসীতে নকল ঔষুধ বিক্রি করার সময় ঔষুধসহ হাতেনাতে তাকে আটক করা হয়। আটককৃত মৃনাল জেলার ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে। এসময় তার কাছে ‘জিম্যাক্স-৫০০’ নকল ঔষুধের ৪৮টি বক্স (প্রতি বক্সে ১৮পিস ট্যাবলেট) উদ্ধার করা হয়।যাহার মুল্য ৩৪,৫৬০ টাকা।

জানা যায়, সোমবার রাত ৯টার দিকে উক্ত ফার্মেসীতে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে জিম্যাক্স ৫০০ ট্যাবলেট বিক্রি করতে আসে মৃনাল। এসময় সন্দেহ হলে ফার্মেসীর স্বত্বাধিকারী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি তাকে জিজ্ঞেসাবাদ করেন। এক পর্যায়ে তার কথায় সন্দেহ মনে হলে,তাকে বসতে বলে তার মালিককে আসতে বলেন। এসময় ঔষুধ রেখে দোকান থেকে দৌড়ে পালিয়ে যায় মৃনাল।পরে দোকানের কর্মচারীসহ স্হানীয় জনতা কিছু দূর থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে

অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন,

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন। পাশাপাশি স্কয়ার কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।

এসময় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাদি হাসান, থানা পুলিশসহ স্হানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth