রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিন দিনব্যাপী “কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা”র উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় দিনাজপুর অঞ্চলের প্রকল্প পরিচালক আবু রেজা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, ওসি আমানুল্লাহ আল বারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
তিনদিনব্যাপী উদ্বোধনী মেলায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। মেলায় উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত কৃষিপণ্য ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে ১৩টি স্টল সাজানো হয়েছে।
এ সময় মেলায় কৃষকদের জন্য আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ, সেচ ব্যবস্থাপনা ও রোগবালাই দমনের প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।