১৬ চৈত্র, ১৪৩২ - ৩০ মার্চ, ২০২৬ - 30 March, 2026

বদরগঞ্জ সাব-রেজিস্টার অফিসে সিসি ক্যামেরা চুরি

3 hours ago
72


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে সাব-রেজিস্টার অফিসে স্থাপিত দুইটি সিসি (CCTV) ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এতে অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাব-রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দিবাগত রাতে কোনো এক সময়ে সাব রেজিস্টার অফিসের বাইরে থাকা দুইটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। ঘটনাটি পরদিন সকালে কর্মকর্তাদের নজরে আসে। পরে চোরকে শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অফিস কর্তৃপক্ষ।

সাব-রেজিস্টার কর্মকর্তা রেজাউল করিম বিপ্লব বলেন, রাতের আধারে অফিসের বাইরে থাকা দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে বলে জানান তিনি।

সাব রেজিস্টার অফিসের বাইরে থাকা পানের দোকানদার আইয়ুব আলী বলেন, গতকাল রাতে আমার দোকানের পাশে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

সাব-রেজিস্টার দলিল লেখক সমিতির সভাপতি শামসুল হক বলেন, অফিসের বাহিরে থাকা ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ' নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা  হয়েছিল। রাতের আঁধারে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে অন্য ক্যামেরাগুলো দিয়ে চোরকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, সাব রেজিস্টার অফিসের সিসি ক্যামেরা চুরির বিষয়টি আমাদেরকে জানানো হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth