২৬ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

গঙ্গাচড়ায় ডিবি'র পৃথক অভিযানে  ফেন্সিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আমাদের প্রতিদিন
1 year ago
523


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ডিবি পুলিশের পৃথক  অভিযানে ফেনসিডিল গাঁজাসহ তিন মাদক কারবারি আটক হয়েছে।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে নাটোর জেলার  ডহরসহিলা এলাকার আঃ রাজ্জাকের ছেলে

তুহিন ইসলাম (২২), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুস সোবহানের ছেলে আসাদুজ্জামান (৩৭) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গাকলাবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (২৯) আটক করা হয়।

রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ফেনসিডিল নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে

রংপুর জেলা ডিবি' অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ

৫০০ গ্রাম  গাঁজাসহ তুহিনকে, ২৫ বোতল ফেন্সিডিলসহ আাসাদুজ্জামানকে আড়াই কেজি গাঁজাসহ আশরাফুল ইসলামকে আটক করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আটককৃতদের মাদক আইনের মামলায় রংপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth