রংপুর প্রেসক্লাবে ক্যাশলেস প্রোগ্রামের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পি.এল.সি. সারা বাংলাদেশে ক্যাশলেস ক্যাম্পেইন করার উদ্যোগ গ্রহণ করেছে, এরই অংশ হিসেবে রংপুর প্রেসক্লাব মার্কেট এ উদ্বোধন হলো চার দিনব্যাপী ক্যাশলেস প্রোগ্রাম। সোমবার (৯ মার্চ) বেলা ১২ টায় নগরীর প্রেসক্লাব চত্বরে পূবালী ব্যাংক পি.এল.সি রংপুরের আয়োজনে উক্ত ক্যাশলেস প্রোগ্রামের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিলো ফিতা কাটা, প্রোগ্রাম সেবা নিয়ে আলোচনা ও র্যালী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক এবং শাখা প্রধান মো: আরিফ মাহমুদ, রংপুর জোনের প্রিন্সিপাল অফিসার ও এডিসি জোনাল ইনচাজ মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন (মনি), সাধারণ সম্পাদক এম.এ.কে আজাদসহ ব্যাংকের উর্দ্বতন কর্মকর্তা, কর্মচারী ও প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ীগণ।
উল্লেখ্য-চার দিন ব্যাপী প্রোগ্রামের সেবা সমূহের মধ্যে রয়েছে- ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান। পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা। পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা দেয়া