২৫ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

7 hours ago
19


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

 দিনাজপুরের বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বীরগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন ( গেইন) এর আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে অর্ধ-বাষিক পুষ্ঠি কর্ম-পরিকল্পনা মৃল্যায়ন ইউনিয়ন মাল্টি-স্টকহোল্ডার প্লাটফর্ম এর কর্মসূচি ও পুষ্ঠি বিষয়ে আলোচনা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর মোঃ আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আফরোজ সুলতানা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম  সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপজেলার  ১১টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান'গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক'সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth