১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

গঙ্গাচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

3 months ago
458


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু, রংপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন। এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উত্পাদনের নবধারার রাজনীতি।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth