১৯ ফাল্গুন, ১৪৩২ - ০৩ মার্চ, ২০২৬ - 03 March, 2026

ব্লাড ক্যানসারে আক্রান্ত বিপ্লবীকে বাঁচাতে পরিবারের আবেদন

3 hours ago
16


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

মেধাবী শিক্ষার্থী বিপ্লবী আখতারের স্বপ্ন ছিল বড় হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু এখন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাসপাতালের বেডে মৃত্যুর মুখোমুখি। অন্যদিকে চিকিৎসা খরচ মেটাতে গিয়ে নিঃস্ব বাবা মায়ের আর্তনাদে যেন ভারী হয়ে উঠছে হাসপাতাল। বিপ্লবী সুস্থ হয়ে বাবা মায়ের পাশে দাঁড়াতে চায়। আর এর জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা।

বিপ্লবী আখতার ২০২০ সালে নুরুল হুদা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। হঠাৎ অসুস্থ হয় পড়েন বিপ্লবী।শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।বিপ্লবী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন খোলাহাটি ধোপাকল  ডাঙ্গাপাড়া গ্রামের রাজমিস্ত্রি বিপ্লব আলীর মেয়ে। বিপ্লবী আক্তার বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিপ্লবী আক্তারের পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আজ নিঃস্ব। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।পরিবারটি এখন চরম আর্থিক সংকটে রয়েছে। রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বিপ্লবীর ব্লাড প্রেসার ও হার্টবিট ঠিক থাকায় চিকিৎসকরা তার সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী বলে  জানিয়েছেন বিপ্লবীর মা আরেফা বেগম।

মা আরাফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিপ্লবীর চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। একজন  অসহায় মা হিসেবে সমাজের হৃদয়বান মানুষের কাছে সহমর্মিতার হাত  বাড়াতে অনুরোধ জানিয়েছেন তিনি।

বিপ্লবীর আক্তারের বাবা বিপ্লব আলী বলেন, ইতিমধ্যে মেয়ের চিকিৎসায় তিনি জমিজমা বিক্রি করে প্রায় ১২ লাখ টাকা খরচ করেছেন। এখন আর তাঁর বিক্রি করার মতো কিছুই নেই। কিন্তু মেয়ের চিকিৎসার জন্য আরও অনেক টাকা প্রয়োজন। এই টাকা জোগাড় করতে এখন তিনি মানুষের দারে দারে ঘুরছেন। কীভাবে টাকা জোগাড় হবে বুঝতে পারছেন না। দিনে দিনে মেয়েও অসুস্থ হয়ে যাচ্ছেন। দ্রুত মেয়ের চিকিৎসা দরকার। তাই তিনি সবার কাছে মেয়ের প্রাণ রক্ষায় সহযোগিতা আবেদন করছেন।

বিপ্লবী আখতারের জন্য সহযোগিতা পাঠাতে পারেন বিপ্লবী ০১৭৩৩০৯৯৮৮৮, পিতা বিপ্লব আলী ০১৭৪৬৮৮৮৯৮৫।আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে তার জীবনের আশার আলো।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth