২৭ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

হিলি হাকিমপুর সাধারণ মানুষের সাথে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময় করেন

3 weeks ago
135


ঘোড়াঘাট প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন নির্বাচনী এলাকার হাকিমপুরের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের বিভিন্ন স্থানে কুশল বিনিময় করেন। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় তিনি হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা মাদ্রাসার সামনে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শুভেচ্ছা ও কুশল বিনিময় কালে ডা. জাহিদ হোসেন স্থানীয়দের সাথে ব্যক্তিগত ভাবে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের উন্নয় মুলক কথা শোনেন। এসময় তিনি মাদ্রাসার শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান। এছাড়াও অত্র ওয়ার্ডের নেতা মাহবুব আলম, গোলাম রব্বানী মিলন, নাসির উদ্দীন, শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth