১২ ফাল্গুন, ১৪৩২ - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ - 25 February, 2026

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

9 hours ago
79


নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ সম্প্রতি পৃথক অভিযান চালিয়ে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে এবং ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহেনুর ইসলাম জীবন (২৪) ও রাজু (৪০)কে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকার থেকে জব্দ করা হয়েছে ৩৪১ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl) এবং ২ বোতল এস্কাফ ডিএক্স (ESKuf DX)। ২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন মগলিশপুর গ্রামে চেকপোষ্ট পরিচালনার সময় সুজন ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়। তার মোটসাইকেলে ঝুলানো ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই দিন বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সুজন ইসলাম (২২) ও ছবিনুর বেগম (৪৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ১৫.৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা  লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে অবৈধ মাদক ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করত এবং অভিনব কৌশল অবলম্বন করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth