২৬ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

বগুড়ায় প্রবাসীর বাড়িতে লুটপাট, স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

5 months ago
330


প্রবাসীর বাড়িতে লুটপাট, স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা
প্রবাসীর বাড়িতে লুটপাট, স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

 

 

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় প্রবাসীর বাড়িতে লুটপাট, স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা  বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েতপ্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামের বাড়িতে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান হোসেন।

 

পুলিশ, ও স্বজনরা জানান, ইদ্রিস আলী প্রায় আট বছর ধরে কুয়েতে চাকরি করেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে থাকেন। মেয়ে লেখাপড়ার জন্য বর্তমানে বগুড়া শহরে থাকেন। ছেলে কলেজছাত্র ইমরান হোসেনকে নিয়ে মা রানী বেগম বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে বাড়িতে কাজ করার জন্য রাজমিস্ত্রি এসে ডাকাডাকি করে তাদের কোনও সাড়া পাননি। এরপর প্রতিবেশীরা এসে ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে ঘরের মধ্যে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

 

খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মোহাম্মদ রায়হান, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস শুকুর ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।নিহতদের রক্তাক্ত শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তারা মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেন। আলামত সংগ্রহের জন্য সিরাজগঞ্জে সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়। নিহতদের রক্তাক্ত শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিচিতরা বাড়িতে ঢুকে মা ও কলেজছাত্র ছেলেকে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল নিয়ে গেছে। ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

আমাদের প্রতিদিন/মাসফি

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth