১০ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, বিরোধীদলের বাড়িঘর ভাঙচুর করে -আখতার হোসেন

9 hours ago
13


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া -পীরগাছা) আসনে সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ভাঙচুর চালাচ্ছে। এ আসনের পরাজিত বিএনপির প্রার্থী ভোটের আগে কম্বল শাড়ি লুঙ্গি ভোটারদের দিয়েছে ভোটে পরাজিত হয়ে তার সন্ত্রাসী বাহিনীরা শাপলা কলির নেতাকর্মী সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

রবিবার ২২ (ফেব্রুয়ারী) বিকেলে রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে বালারঘাট খামার, বানিয়ার তেপতি এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় শাপলা কলির নেতাকর্মীর ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শণ শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কে উৎখাতে যে বিএনপিকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই বিএনপি আজ ক্ষমতায় গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের মতো আচরণ করছে। বিএনপির পরাজিত প্রার্থী ভরসার সন্ত্রাসী বাহিনী হারাগাছে শাপলা কলির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে আসবাদপত্র ও দুটি মোটরসাইকেল, টেলিভিশন, ওয়াশিং মেশিন ভাঙচুর করেছে, চার ভরি স্বর্ণলঙ্কার এবং দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, ভরসার সন্ত্রাসী বাহিনী ভয়ে শাপলা কলির নেতাকর্মীরা দশ দিনেও তাদের নিজ বাড়ীতে ফিরতে পারিনি। আজ আমার সাথে তারা নিজ বাড়িতে আসার সুযোগ পেল। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্থ নেতাকর্মীরা অপরাধীদের বিরুদ্ধে মামলা করবে। বাড়িঘর ভাঙচুরকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। আমার কর্মী সমর্থকদের উপর যদি আবার হামলা হয়, তার দায়ভার বিএনপি ও এমদাদুল হক ভরসাকে নিতে হবে।

এ সময় তার সাথে ছিলেন, এনসিপি হারাগাছ পৌর শাখার সমন্বয়কারী আরাফাত হোসেন, এনসিপি নেতা সুমন প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth