গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ব্যারিস্টার মঞ্জুম আলীর পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যারিস্টার মঞ্জুম আলী।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যারিস্টার মঞ্জুম আলীর ছোট ভাই আব্দুল্লা আল হাদীসহ গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নীরবতা পালন করা হয়। এ সময় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করেই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।