লালমনিরহাটে নিজ জেলার কর্মরত সকল কর্মকর্তাগনের সঙ্গে মতবিনিময়-"দুর্যোগ ও ত্রাণমন্ত্রী" অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু----
একরামুল হক একরাম,লালমনিরহাট :
লালমনিরহাট জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা গনের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট -৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।এ সময় লালমনিরহাট সংসদীয় আসন- ২ এর সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, সংসদীয় আসন -১ এর সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন।
গত ২২ শে ফেব্রু:২৬ সকাল ১০টায় জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসাররা সহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০দিনের কর্মপরিকল্পনা উপস্থিত কর্মকর্তাদের মাঝে তুলে ধরেন।
এ সভায় মন্ত্রী বলেন,জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম দূর করতে হবে। কৃষকদের সার,বীজ সহ অন্যান্য প্রণোদনা নিয়ে ভোগান্তি করা যাবেনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে হবে। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে।
বুড়িমারী-তিস্তা মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করতে হবে। সীমান্তে মাদকদ্রব্য পাচার,চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করতে হবে। সড়কগুলো দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিতে হবে।
পরে উপস্থিত কর্মকর্তাগণ তাদের মতামত ও চলমান সমস্যা এবং উন্নয়ন কর্মকাণ্ডসমূহ তুলে ধরেন।