১০ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

কুড়িগামে জেলা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

9 hours ago
16


কুড়িগ্রাম -২ আসেনর ভোট পুন:গণনার দাবী

কুড়িগ্রাম প্রতিনিধি:

রোববার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে কুড়িগ্রাম -২ আসনের ভোট পুন:গণনার  দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় কুড়িগ্রাম -২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন ইলেকশন ইন্জিনিয়ারিং এর মাধ্যমে আমার বিজয় সুপরিকল্পিত ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে।ভোটের দিন প্রশাসন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছেন।

তিনি বলেন কেন্দ্র ভিওিক ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের ৯  হাজার ৫ শত ৪৭ ভোট বাতিল করা হয়েছে। ভেলাকেপা অবহেলিত এলাকা অথচ সেখানে একটি ভোটও বাতিল দেখানো হয় নি। কোন কোন কেন্দ্রে শতভাগ ভোট কাস্টিং দেখানো হয়েছে যা কখনোই বাস্তব সম্মত নয়।

কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে একটি পক্ষ বারবার ষড়যন্ত্র করে চলছে।পরাজিত প্রার্থীকে যাকে বিজয় করা হয়েছে তাঁর পক্ষে স্থায়ীভাবে মেনডেট দেওয়ার জন্য তারা বিএনপির মধ্যে বিশৃঙ্খলা করার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন ঘোষিত নির্বাচনের ফলাফল পুনরায় গণনার দাবিতে ইতোমধ্যে  হাইকোর্টে রিট দাখিল করেছেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে দাবী করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কুড়িগ্রাম-২আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে মর্মে  রিটার্নিং কর্মকর্তাকেও লিখিতভাবে এ বিষয়ে জানানো হয়েছে। কিন্তু কোন কার্যকর ব্যবস্হা নেয়া হয়নি।

 অথচ প্রকৃত ঘটনাকে আড়াল করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এ নির্বাচনে পরাজয়ের কারণ দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল বলে অপপ্রচার করছে। তারা ষড়যন্ত্র করে একটি নাম সর্বস্ব পত্রিকায় সাংবাদিকতার নিয়ম বহির্ভূতভাবে দলীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে একটি বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করে। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃত ভাবে  পরাজিত প্রার্থীকে বিজয়ী করে দেবার জন্য যে সুক্ষ্ম কারচুপি করা হয়েছে তার দায়টি আমাদের দলের উপর চাপানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ঐক্য নষ্ট করার জন্য তারা দলের বিপক্ষে কাজ করছে। কিন্তু আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপির সকল নেতৃবৃন্দ এক সাথে কাজ করছি ভবিষ্যতেও করে যাবো। আগামীতে সংবাদ প্রকাশনার ক্ষেত্রে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের মতামত নিয়ে সঠিক সাংবাদিকতা করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth