১০ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

ঘোড়ঘাটে মতবিনিময় সভায় মন্ত্রী-ডা. এ জেড এম জাহিদ হোসেন

9 hours ago
17


ঘোড়ঘাট প্রতিনিধিঃ

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান অথিতি বক্তবে বলেন, নতুন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা দুর্নীতির ঠাঁই হবে না। “অপরাধী যে দলেরই হোক না কেন- এমনকি সে যদি আমার ভাই পরিচয় দেয়, তাকে সবার আগে আইনের মুখোমুখি করতে হবে। মন্ত্রী তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষাকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। তিনি পুলিশ ও উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “কোনো অবস্থাতেই মব কালচার বা বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা আইনের লোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তিনি বলেন, “অতীতের ভুল নিয়ে হাপিত্যেশ করার সময় আমাদের নেই; আদালত সেগুলো দেখবে। আমাদের দায়িত্ব এখন দেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়া।”ঘোড়াঘাট উপজেলার সার্বিক উন্নয়নে আইন-শৃঙ্খলা: শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। প্রতিটি হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবার এই সুফল পাবে।” সভা শেষে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন । উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth