১০ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

সুন্দরগঞ্জে ভিন্ন কর্মসুচিতে ভাষা দিবস পালিত

9 hours ago
11


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলার সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

২০ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। কর্মসুচির মধ্যে ছিল একুশের প্রভাতে শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিল।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ মো. মাজেদুর রহমান। আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমীর মো. একরামুল হক, থানার ওসি মো. তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা। পরে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth